কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২০ জুন) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এ সম্মেলনে পরিচালনায় থাকবে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ।


এই সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হবে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন ও কিট সংগ্রহ কার্যক্রম চলবে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত থাকবেন। এছাড়া সম্মেলনের সভাপত্বিতে থাকবেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দিবেন আয়োজক কমিটির সভাপতি ও ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।


এছাড়া প্রধান বক্তা হিসেবে জার্মানির হচ্‌শুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক ড. ব্যাস্টিয়ান কুয়াটেলবাউম উপস্থিত থাকবেন। সম্মেলনে বক্তা হিসেবে থাকবেন নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ার মিশিয়েল কোকেন। পাশাপাশি তিনি ওলাম ফুড ইনগ্রেডিয়েন্টস (ওএফআই)-এর হেড অব সায়েন্টিফিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত আছেন।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টা প্রথম ধাপের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত দ্বিতীয় ধাপের টেকনিক্যাল সেশন এবং বিকেল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত তৃতীয় ধাপের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। একই সময়ে পোস্টার প্রেজেন্টেশনও অনুষ্ঠিত হবে। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।


এবার দেশ-বিদেশের গবেষকদের কাছ থেকে মোট ২৫৮টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছিলো। পরে মানদণ্ড অনুসরণ করে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো মূল্যায়ন করা হয়। নির্বাচিত গবেষণাগুলোর মধ্য ৪৮টি গবেষণাপত্র মৌখিক উপস্থাপনার জন্য এবং ২০টি গবেষণাপত্র পোস্টার উপস্থাপনার জন্য মনোনীত হয়েছে।


আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, ”গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়ার কার্যকর সমন্বয়ের মাধ্যমে দেশের টেক্সটাইল খাতকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করে তোলার উদ্দেশে এই আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাত বর্তমানে বৈশ্বিক প্রতিযোগিতার মুখোমুখি। এ অবস্থায় প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, পরিবেশগত দায়বদ্ধতা এবং উদ্ভাবনী গবেষণার কোনো বিকল্প নেই। এ সম্মেলন দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন, মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।”

আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে