চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পেটের ভেতর ২১০০ পিস ইয়াবা বহনকালে এক যুবক আটক


নোয়াখালীতে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে মো: ইউনুস (২০) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বুধবার (৮ ফেব্রুয়ারী ) ভোররাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে আটক করা হয়।


ইউনুস কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্য হ্নীলা ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আবুল কাশিমের ছেলে।                                            


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে বিশেষ কায়দায় নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় একটি ইয়াবার চালান আসছে- এমন খবর পেয়ে রাতে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা স্বাধীন বাংলা নামে একটি বাসের গতিরোধ করা হয়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ইউনুসকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে  তিনি পেটের ভেতরে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। তাকে  হাসপাতালে ভর্তির পর এক্সরে করেন চিকিৎসক। পরে তাকে ওষুধ সেবন করিয়ে পায়ুপথ দিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা বের করা হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউনুসকে বেগমগঞ্জ মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর