ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক

দিনাজপুরের বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শংকরপুর ইউনিয়ন পরিষদের সদস্য পঙ্কজ কুমার রায় ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটককৃতদের পরিচয়পত্র যাচাই-বাছাই করেন। বর্তমানে আটককৃতরা ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রয়েছেন এবং বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

আটককৃত ৪ জন একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়। তারা হলেন:আকুববর মোল্লা,জাহানারা বেগম (আকুববর মোল্লার স্ত্রী)​,বোরহান মোল্লা (আকুববর মোল্লার ছেলে),রমজান মোল্লা (আকুববর মোল্লার ভাই)

দিনাজপুর ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে ভারতীয় ভূখণ্ড থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হন।

​৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করছেন।

Tag
আরও খবর