সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার (২ জুলাই) দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়্যদ জাহাঙ্গীর আলম।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে ৮০০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ কেজি করে জিআর চাল এবং ১৪০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag
আরও খবর