যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে প্রথম দিনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ৪১ জন

সারাদেশের ন্যায় যশোরের অভয়নগরেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়।কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা। তবে এদিন মোট ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার আটটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৪৪৩ জন। এর মধ্যে উপস্থিত হন এক হাজার ৪০২ জন এবং অনুপস্থিত ছিলেন ৪১ জন।এর মধ্যে এইচএসসি পরীক্ষার পাঁচটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ১৩৫ জন। এদের মধ্যে উপস্থিত হন এক হাজার ১১১ জন এবং অনুপস্থিত ছিলেন ২৪ জন, যাদের মধ্যে ১৬ জন ছাত্রী ও ৮ জন ছাত্র।আলিম পরীক্ষার একটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৯৯ জন। তাদের মধ্যে উপস্থিত হন ১৮৬ জন এবং অনুপস্থিত ছিলেন ১৩ জন, যাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৩ জন ছাত্র।এছাড়া এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১০৯ জন। তাদের মধ্যে উপস্থিত হন ১০৫ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ জন, যাদের মধ্যে একজন ছাত্রী ও ৩ জন ছাত্র।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং কী কারণে তারা অনুপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছ।

Tag
আরও খবর