রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন

নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌদ্দগ্রাম-এ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে, দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আরও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং রোগী ও তাদের স্বজনরা নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌদ্দগ্রাম সর্বদা জনগণের দোরগোড়ায় মানসম্মত, নিরাপদ ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি আনসার সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সকলের প্রতি বিশেষ অনুরোধ— 🔹 হাসপাতালের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। 🔹 আনসার সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন। 🔹 দালাল বা কোনো অসাধু ব্যক্তির প্রলোভনে বিভ্রান্ত হবেন না। 🔹 যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করুন। 🔹 হাসপাতালের সেবাগুলো সরকারি নিয়ম অনুযায়ী গ্রহণ করুন। নিরাপদ হাসপাতাল, সেবাবান্ধব পরিবেশ—সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র। ডা. রশিদ আহমেদ চৌধুরীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌদ্দগ্রাম
আরও খবর