দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বিপিএ কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি ডা. মো: সাইফুল ইসলাম

বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বকারী একমাত্র পেশাজীবী সংগঠন 'বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন' (বিপিএ)-এর ৯ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সংগঠনটির গুরুত্বপূর্ণ 'সহ-সভাপতি' পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিশিষ্ট ফিজিওথেরাপি চিকিৎসক ডা. মো: সাইফুল ইসলাম।

​গত শুক্রবার (১৭ জুলাই) ঢাকার সাভারস্থ পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা সংগঠনের বৈধ ভোটারদের প্রত্যক্ষ ভোটে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি ও ড. ফিরোজ কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পাশাপাশি ডা. মো: সাইফুল ইসলাম সহ-সভাপতি হিসেবে আগামী মেয়াদের জন্য নীতি-নির্ধারণী দায়িত্ব লাভ করেন।

​২৭ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ডা. মো: সাইফুল ইসলামের অন্তর্ভুক্তি চিকিৎসকদের মাঝে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে। তৃণমূল ও প্রান্তিক পর্যায় থেকে আসা ভোটারদের একটি বড় অংশ তার এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন।

​সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মো: সাইফুল ইসলাম নির্বাচন কমিশন, সম্মানিত ভোটার এবং বিপিএ-এর সকল স্তরের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "ফিজিওথেরাপি চিকিৎসা আজ বিশ্বব্যাপী একটি স্বীকৃত ও অত্যন্ত অপরিহার্য স্বাস্থ্যসেবা। বাংলাদেশেও এর গুরুত্ব ও চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তবে আমাদের দেশে পেশাগত পূর্ণ স্বীকৃতি, সরকারি কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি এবং নীতিগত উন্নয়নের ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।"

​তিনি আরও যোগ করেন, "সংগঠনের সহ-সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হবে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতকে শক্তিশালী করে সারা দেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের ঐক্যবদ্ধ রাখা। চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, কর্মসংস্থানের অধিকার আদায় এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাবো।"

​উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: মোস্তফা জামান, বদরুল হাসান চৌধুরী এবং ডা. শাহনাজ সুলতানা (পিটি)। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় নব-নির্বাচিত কমিটি ও সাধারণ ভোটাররা নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পেশাজীবী এই সংগঠনের নতুন কমিটির হাত ধরে বাংলাদেশের ফিজিওথেরাপি খাতের চলমান সংকট ও চ্যালেঞ্জগুলো দূর হবে এবং চিকিৎসকদের অধিকার আদায়ে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Tag
আরও খবর