যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি


​দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নতুন ভূষিবন্দর এলাকায় মজিবর রহমান নামে এক ব্যক্তির মিলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মিলটিতে রক্ষিত ভুট্টা ও তুলা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মিলের পাশেই অবস্থিত 'সাদিয়া রেফ্রিজারেশন ও ইলেকট্রিক ওয়ার্কসপেও' আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় মজিবর রহমান নামে এক ব্যক্তির মিলে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী।এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার এসআই ছাব্বির আলম,সংগীয় ফোর্স আমিনুল ইসলাম,হাবিবুর রহমান,পৌর তাঁতি দলের সহ-সভাপতি রাজেকুল ইসলাম সহ প্রমুখ।

​স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই মজিবর রহমানের ওই মিলে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং মিলের ভেতরে থাকা মূল্যবান ভুট্টা, তুলা ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়তে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের সাদিয়া রেফ্রিজারেশন অ্যান্ড ইলেকট্রিক ওয়ার্কসপের দোকানটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

​ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

Tag
আরও খবর