২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফেসবুকে বরুণার পীর ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপালকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসুচী বাস্তবায়নের লক্ষে প্রস্ততিমুলক সভা দোকান খোলার মতো বিশ্ববিদ্যালয় না বানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ুন’ - জাবিপ্রবিতে সারজিস আলম পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি। যশোরে স্বর্ণের বারসহ সাতক্ষীরার যুবক আটক লাখাইয়ে সাংবাদিক ও পরিবেশকর্মী মহিউদ্দিন এর পিতার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক । শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত ফারজানা হত্যার পলাতক আসামি অবশেষে ধরা পড়ল দোহাজারীতে সাঙ্গু ব্রিজের নিচে অনুমোদনহীন বালু ডাম্পিংয়ের প্রস্তুতি খাবারে তেলাপোকা, হোটেল রাজকে ৩০ হাজার টাকা জরিমানা বাঘায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সার্টিফিকেট বিতরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত পীরগাছায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অবহিতকরণ সভা পরীক্ষার ফল খারাপ হওয়ার আশংকায় শিক্ষার্থীর আত্মহত্যা

চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না

চিলমারীঃ দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না

হাবিবুর রহমান, চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের, ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের দফায় দফায় ধস দেখা দিয়েছে। দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না।

চলতি বর্ষা মৌসুমে এ নিয়ে বাঁধটির প্রায় ১৬০থেকে ১৭০মিটার এলাকায় বাঁধ ধসের ঘটনা ঘটেছে। নদের তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ ইউনিয়নের সরকটারী এলাকায় প্রায় ৬০মিটার সিসি ব্লক ধসে নদে বিলীন হয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছেন। পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আঃ মজিদ মিয়া বলেন, এখানে যে ভাঙন শুরু হয়েছে তাতে এই বস্তা দিয়ে কোন কাজ হবে না। উপুর থাকি যদি বস্তা আরও বেশি দিলে হয়। তাহলে হয়তো সম্ভব হতো। আহম্মদ আলী বলেন, এই বাঁধের রাস্তা যদি ভালো করি না বাদেন তাহলে রাস্তা ভাঙি গেলে হামরা গুলে কন্ডে কোনা যামো। মিলন মিয়া বলেন, এই বস্তা দিয়ে হয়তো বা সাময়িকভাবে আটকানো যাবে, আমার সরকারের কাছে আবেদন স্থায়ীভাবে মেরামত করা হয়। রবিউল ইসলাম, মানিক মিয়া, মরিয়ম বেগম, গোলজান বেওয়া ও সিহাব মিয়া বলেন, নদী ভাঙলে আমাদের ঘর-বাড়ি ও ভাঙি যাবে আমরা নদী বান্দি চাই, এটা তো অস্থায়ী বাজেট আমরা স্থায়ী বাজেট চাই। তারা আরও বলেন, ব্লক ধসে পড়ে। বিষয়টি জানানো হলে রাতেই পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা এসে জিও ব্যাগ ফেলতে শুরু করেন।

এলাকাবাসীর দাবি, উত্তর ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাঁচকোল বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো হুমকির মুখে পড়বে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, বাঁধের ওপর দিয়ে বালুভর্তি ভারী ডাম্পার চলাচল এবং বিভিন্ন স্থানে বাঁধ কেটে সংযোগ সড়ক নির্মাণের ফলে তীররক্ষা বাঁধ দুর্বল হয়ে পড়েছেন। বর্ষায় নদীর স্রোত বাড়লেই একই স্থানে পাশাপাশি বারবার বাঁধের ধস দেখা দিচ্ছেন বলে জানান।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের ডানতীর কাঁচকোল বাজারের পাশে যে ভাঙনের দেখা দিয়েছে। এখানে আমরা ৬হাজার জিও ব্যাগ দিয়েছি, যা সকাল থেকে ৪৭শ জিও ব্যাগ ভরানো হয়েছে এবং এ গুলো ডাম্পিং করানো হয়েছে। এতে করে কিছুটা ভাঙন নিয়ন্ত্রণে এসেছে, আমরা মোট ১২হাজার জিও ব্যাগের অনুমোদন পেয়েছি। আবারও ৪হাজার জিও ব্যাগ এসেছে রাতে ভরানো হবে। পর্যায়ক্রমে ১২হাজার জিও ব্যাগ ফেলানো হবে, আশা করি কাল পরশুর মধ্যেই এই জায়গা টা নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান তিনি।

আরও খবর