কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় নতুন জামে মসজিদে প্রথম জামাতে নামাজ আদায়ের উদ্বোধন

রংপুরের পীরগাছা উপজেলায় নবনির্মিত একটি জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো জামাতে নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের মধ্য দিয়ে উপজেলার পারুল ইউনিয়নের কিশামত কালা পূর্বপাড়া জামে মসজিদ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী এই সময়ে উপস্থিত ছিলেন রংপুর জেলার ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফী, রেজাউল ইসলাম, আলতাফ হোসেন, কাওছার আলম সাগর, মোসলেম উদ্দিনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্র। নতুন এই মসজিদ এলাকার ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুব হোসেন। উদ্বোধনী জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

নান্দনিক এই মসজিদটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও স্থানীয় মুসল্লিদের যৌথ অর্থায়নে নির্মিত হয় এই মসজিদ।

আরও খবর