ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস

গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও দৌলতদিয়া নৌ পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার টাকা। রোববার (২৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের উপস্থিতিতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন এলাকায় উদ্ধার করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দৌলতদিয়া নৌ পুলিশ জানায়, নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, "পদ্মা নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে যারা মাছ শিকার করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীতে কোনোভাবেই অবৈধ জাল ব্যবহার করতে দেওয়া হবে না। মৎস্যসম্পদ সংরক্ষণে নৌ পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" দৌলতদিয়া নৌ পুলিশ আরও জানায়, মৎস্যসম্পদ রক্ষা এবং নদীতে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
আরও খবর