বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫ এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-07-2026 10:46:58 am

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে ২ জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। 


সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাতে সোমবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।


এদিকে, এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে জানায়। সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। 


বিবিসির তথ্যমতে, দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু আছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এ ছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।


আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।


সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’


হামলাকারীদের আটক করা হয়েছে কি না সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। তবে তারা বলেছে, ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরও খবর





6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২২ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে