জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা

গাড়িতে পাঠ নিয়ে হাটে যায়



নড়াইলের লোহাগড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এখন বইছে ‘সোনালী আঁশ’ পাটের মৌসুমি সুবাতাস। ক্ষেত থেকে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং রোদে শুকানোর কাজে চরম ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষক ও কৃষাণীরা। ভালো ফলন এবং বাজারে আশাব্যাঞ্জক দামের প্রত্যাশায় তাদের চোখে-মুখে এখন সুদিনের হাতছানি।

​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, নদী, নালা, খাল ও জলাশয়গুলোতে পাট জাগ দেওয়ার দৃশ্য। আবার কোথাও কোথাও গৃহস্থের উঠানে কিংবা রাস্তার পাশে আঁশ ছাড়ানো ও শুকানোর ধুম পড়েছে। তীব্র গরম ও হাড়ভাঙা পরিশ্রম ভুলে কৃষক পরিবারের সব বয়সের সদস্য একযোগে কাজ করে যাচ্ছেন।

​স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে পাটের ফলন বেশ ভালো হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার পাটের গুণগত মানও বেশ চমৎকার। প্রসংগত, গত বছরগুলোর লোকসান পুষিয়ে এবার ভালো লাভে পাট বিক্রি করার স্বপ্নে বুক বাঁধছেন তারা।

​লোহাগড়ার স্থানীয় এক পাটচাষী জানান, "পাট কাটা থেকে শুরু করে শুকানো পর্যন্ত প্রচুর পরিশ্রম ও খরচ হয়। এবার পাটের মান ও ফলন ভালো হওয়ায় আমরা আশা করছি বাজারে ন্যায্য দাম পাবো। সঠিক দাম পেলে আমাদের পরিবারের মুখে হাসি ফুটবে এবং পেছনের কষ্ট সার্থক হবে।"

​উপজেলার স্থানীয় বাজারগুলোতে ইতিমধ্যে নতুন পাট উঠতে শুরু করেছে। ব্যবসায়ীদের মতে, মানভেদে ভালো পাটের চাহিদা সবসময়ই থাকে। কৃষকরা যদি ন্যায্য মূল্য নিশ্চিত পান, তবে এ অঞ্চলে ঐতিহ্যবাহী ‘সোনালী আঁশ’ চাষে আরও বেশি উদ্বুদ্ধ হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর