হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ

রাস্তার মাঝেই মৃত্যুফাঁদ! যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী ফকির বাগান থেকে রঙ্গার সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে বড় একটি গর্ত, যা এখন পথচারী ও যানবাহনের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে হঠাৎ সৃষ্টি হওয়া এ গর্তের নিচ দিয়ে পানির স্রোত প্রবাহিত হওয়ায় রাস্তার ভিত আরও দুর্বল হয়ে পড়েছে।

প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ নওয়াপাড়া শহরে যাতায়াত করেন। কিন্তু রাস্তার মাঝখানে এমন বিপজ্জনক গর্ত থাকায় যেকোনো মুহূর্তে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক কিংবা অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হতে পারে। স্থানীয়রা আপাতত একটি খুঁটি ও প্লাস্টিক বেঁধে সতর্কতার ব্যবস্থা করলেও তা স্থায়ী সমাধান নয়।

এলাকাবাসীর অভিযোগ, দ্রুত সংস্কার না করা হলে সামান্য বৃষ্টিতেই গর্তটি আরও বড় আকার ধারণ করবে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, জননিরাপত্তার স্বার্থে অতি দ্রুত রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে চলাচল নিরাপদ করা হোক।

Tag
আরও খবর