নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ইউরোপে উচ্চশিক্ষা: ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ২০২৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 07:55:47 am


ইউরোপ ব্যয়বহুল হলেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের আয়োজন করে থাকে। ইউরোপীয় ইউনিয়ন এবং বাকি বিশ্বের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষার মান বাড়ানোই ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য।



আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ হলো ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য একটি প্রোগ্রাম। আগে জয়েন্ট পিএইচডি প্রোগ্রামটি থাকলেও বর্তমানে তা নেই। এর বদলে জয়েন্ট মাস্টার্স যেখানে আপনি প্রথম বর্ষে একটি দেশে এবং দ্বিতীয় বর্ষে অন্য আরেকটি দেশে ভিন্ন বিষয়ের ওপর পড়াশোনা করার সুযোগ পাবেন। দুটি দেশ থেকে আলাদা মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। এটি ইউরোপের বৃহত্তম ও মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ প্রোগ্রাম। প্রতিবছর প্রায় ৩ হাজার জনকে এই স্কলারশিপ দেওয়া হয়। ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ প্রোগ্রামকে ইউরোপের ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রামও বলা হয়ে থাকে। ইউরোপের ৩৪টি দেশ এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। ইউরোপ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পার্টনারশিপে অনেক প্রোগ্রাম পরিচালনা করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে আপনি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। 


আবেদনের যোগ্যতা


যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন

আবেদনকারীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে

আবেদনের জন্য কোনো নির্দিষ্ট জিপিএ নেই। যে কেউ আবেদন করতে পারবেন

স্নাতকের ফলাফল অপেক্ষাকারী আবেদন করতে পারবেন

যেকোনো বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবেন 

জিআরই অথবা জিম্যাট প্রয়োজন নেই

আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ থাকতে হবে

কাজের অভিজ্ঞতা লাগবে না

সুযোগ-সুবিধা


টিউশন ফি

মাসিক ১১০০-১২০০ ইউরো হাতখরচ

ভ্রমণ ভাতা

স্বাস্থ্য ভাতা

আন্তর্জাতিক এয়ার টিকিট খরচ

সেমিস্টার শেষে অন্য দেশে যাওয়ার খরচ

পড়াশোনা শেষে ইউরোপের বিভিন্ন দেশে কাজের জন্য জব ভিসা প্রদান

পড়াশোনা শেষে নিজের দেশে ফিরে যাওয়ার কোনো চাপ নেই 

প্রয়োজনীয় কাগজপত্র


সিভি, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট

জাতীয় পরিচয়পত্র

অ্যাপ্লিকেশন ফরম

ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট

দুটো রেকমেন্ডেশন লেটার

স্টাডি কিংবা রিসার্চ প্ল্যান

লেটার অব মোটিভেশন

স্টেটমেন্ট অব রিসার্চ

স্টেটমেন্ট অব ফিন্যান্সিয়াল অ্যাসেট

রেসিডেন্সি সার্টিফিকেট 

আবেদনের পদ্ধতি


অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইরাসমুস মুন্ডুস ক্যাটালগের তালিকা থাকবে।

প্রোগ্রাম লিস্টে প্রতিটি প্রোগ্রামের নাম ও প্রজেক্ট লোকেশন দেওয়া থাকবে।

নিজের পছন্দমতো প্রোগ্রাম সিলেক্ট করতে হবে

আবেদন শেষ: মার্চ, ২০২৩


অফিশিয়াল ওয়েবসাইট: 

https://www.eacea.ec.europa.eu/select-language?destination=/node/1

Tag
আরও খবর