যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ভালোবাসা দিবস ঘিরে চিড়িয়াখানা , বিনোদন কেন্দ্র পার্ক উদ্যানে নিরাপত্তা জোরদার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2023 08:49:18 am

ফাইল ছবি

◾ অনলাইন ডেস্ক


ভালোবাসা দিবস ঘিরে আজ সোমবার রাত থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বিশেষ করে চিড়িয়াখানা, পার্ক উদ্যানসহ নগরীর অভিজাত এবং কুটনৈতিক এলাকার সড়ক ও অভ্যন্তরের সিসিক্যামেরা সচল করা হয়েছে। পাশাপাশি অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, উত্তরা এলাকাকে নিরাপত্তা বলয়ে নেয়া হয়েছে।


শুধু তাই নয়, মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে থাকছে র‌্যাব-পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলা একাডেমি, বইমেলা, দোয়েল চত্বর, শাহবাগ মোড়, রমনা ও শিশুপার্ক এবং টিএসসি ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা বেষ্টনী।


হাতিরঝিল ও মগবাজার মধুবাগ মহানগর প্রজেক্ট এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিরাপত্তা রক্ষায় নজরদারি করবে।


এ দিবসে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই রাতে রাজধানীর সকল মদের বার ও স্পা সেন্টারগুলো সর্ম্পূন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।


ঢাকা মহানগর রমনা জোনের পুলিশ কর্মকর্তা আবুল হাসান বলেছেন, ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি, শাহবাগ, রমনা পার্কসহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে যুবক-যুবতীদের সমাগম বেশি হয়ে থাকে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এসব এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বেশির ভাগ স্পর্শতাকর স্থানের সিসি ক্যামেরা সচল করা হয়েছে।


এ ছাড়া ওই সকল এলাকায় যেখানে কনসার্টের আয়োজন থাকবে, সেখানে কঠোর নজরদারি করা হবে। বিশেষ করে উন্মুক্ত স্থানের অনুষ্ঠানগুলোয় সতর্কতার সঙ্গে আইন শৃংখলা বাহিনী সতর্ক পাহারায় থাকবেন।


এবিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা সূত্র জানায়, ভালোবাসা দিবস ঘিরে ক্রাইম কনফারেন্সে ডিএমপির যুগ্ম কমিশনার এম এ হাফিজ আক্তার এমনই নির্দেশনা দিয়েছেন।


তিনি বলেন, এ দিবস যার যার ইচ্ছে মতো করে পালন করার কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকে যায়। তবে অশ্লীলতার মতো কোনো কিছু করতে দেওয়া হবে না বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।


ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, বিশ্ব ভালোবাসা দিবস বসন্তের আগমনে তরুণ-তরুণী, বন্ধু-বান্ধব মিলে আড্ডা দেন। এটাকে কেন্দ্র করে তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় না। তারপরেও উঠতি বয়সী ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠে এ দিনটিতে। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোটা এলাকায় বাড়তি নজরদারি করছে।


র‌্যাবের এক কর্মকর্তা বলেন, এবছর বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিংবা কনসার্ট প্রোগামে উগ্রপন্থীরা সুযোগ নিতে পারে, এমন আশঙ্কা থেকে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।  র‌্যাবের এক কর্মকর্তা বলেন, এবছর বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিংবা কনসার্ট প্রোগামে উগ্রপন্থীরা সুযোগ নিতে পারে, এমন আশঙ্কা থেকে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।  


কর্মকর্তা আরো জানান, এ দিবস ঘিরে রাজধানীর আশপাশ এলাকা গাজীপুর টঙ্গী, সাভার এবং বিভিন্ন বিভাগীয় শহরে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়া র‌্যাবের সব কয়টি ব্যাটালিয়ন সতর্ক রয়েছে।


গোয়েন্দা কর্মকর্তা বলেন, জঙ্গি নাশকতার আশঙ্কা নেই, তবে এ বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না। আমরা মাথায় রেখেই কাজ করে যাচ্ছি। কোনো মহল যাতে কোনো সুযোগ নিতে না পারে সে জন্য এই সতর্কতা এবং নজরদারি হচ্ছে।


র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন খান বলেন, বসন্ত ও ভালোবাসা দিবসে র‌্যাবের পক্ষ থেকে ঢাবি ও তার আশপাশ এবং কুটনৈতিক পাড়া গুলশান বনানী এবং বারিধারায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে।


অপ্রীতিকর ও অশ্লীল ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সে জন্য র‌্যাবের একাধিক গোয়েন্দা টিম নজরদারি করবে। তিনি বলেন, স্ট্রাইকিং ফোস পোশাকে ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নিরাপত্তা রক্ষায় সতর্ক থাকবে।


এ দিনটি ঘিরে কোনো উগ্র জঙ্গিগোষ্ঠী যাতে নাশকতা ঘটাতে না পারে, সে জন্য ঢাকা মহানগর গোয়েন্দা এবং র‌্যাবের সকল সদস্য গত শুক্রবার থেকে মাঠে কাজ করছেন। র‌্যাব সদস্যরা রাজধানী জুড়ে নিরাপত্তা দিচ্ছেন। এদিবসে র‌্যাবের প্রায় সহস্ত্রাধিক সদস্য রাজধানীতে নিরাপত্তা দেবে।


এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিনোদনের নামে কোনো ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না। অশ্লীল কর্মকান্ড ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। বিনোদন স্পট ও পার্ক উদ্যান এবং চিড়িয়াখানায় পুলিশের কঠোর নজরদারি থাকবে।

আরও খবর