মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা

দ্বিতীয় দিন

রংপুরের পীরগাছা উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পীরগাছা থানা পুলিশ। অভিযানের দ্বিতীয় দিনে উপজেলার ছাওলা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, এসআই আবু সুফিয়ানসহ থানার অন্যান্য কর্মকর্তা অংশ নেন।

পরে ছাওলা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন ওসি সেলিম মালিক। তিনি বলেন, পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ী, বিক্রেতা, ক্রেতা ও সেবনকারীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ওসি সেলিম মালিক আরও জানান, পীরগাছা থানায় যোগদানের পর রংপুর রেঞ্জের ডিআইজি ও রংপুর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে থানা এলাকার মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা তৈরি করে ধারাবাহিকভাবে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী জুলফিকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকারুল ইসলামসহ অনেকে।

আরও খবর