মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি

সুখবর অপেক্ষা করছে, বললেন নায়ক শাকিব খান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 08:00:23 am

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক 


অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মাটি স্পর্শ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বেলা ১২টার কিছু পর তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।


এ সময় শাকিব জানান, শেষ এক সপ্তাহ দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। তিনি বলেন, ‘আমি খুব এক্সাইটেড। বলার কিছু নেই। প্লেনে যখন ছিলাম তখন বারবার এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, কখন ল্যান্ড করবে! এই ভালোবাসায় আমি আপ্লুত।’



সামনে ভক্তদের জন্য সুখবর আছে বলেও জানান তিনি। শাকিব বলেন, ‘সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আপনারা এখানে বসে দেখেছেন, নয় মাস আমি চেষ্টা করেছি বিশ্বের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সিনেমাকে এস্টাবলিশ করা যায়। এখন আমরা জানি ভাষা কোনো ফ্যাক্ট না। কোরিয়ান, তামিল সিনেমা ইন্টারন্যাশল বাজারে এগিয়ে গেছে। আমার মূল্য লক্ষ্য ছিল এটা। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছি। সেখানকার ক্রুদের নিয়ে সিনেমার মহরত করেছি।’




বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দু’পাশে দাঁড়ানো অসংখ্য অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হন শাকিব। দেশে তাকে এভাবে বরণ করে নেওয়া হবে, সেটা ভাবতে পারেননি। ভক্তরা প্রিয় নায়ককে একনজর দেখে খুশি।


গতকাল মঙ্গলবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব খান। ২১ ঘণ্টা ১৫ মিনিট পর আজ বুধবার একটু পর দেশের মাটি স্পর্শ করবেন।



নয় মাস আগে একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। পরে তিনি সেখানে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সম্প্রতি দেশটির নাগরিকত্ব পেয়েছেন কিং খান।


এ ছাড়া জো বাইডেনের দেশে বসে ‘রাজকুমার’ শিরোনামের একটি ছবি প্রযোজনার ঘোষণা দেন শাকিব। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ছবির নায়িকা কোর্টনি কফি, যিনি মার্কিন নাগরিক। ছবির কাজের জন্য ফের নভেম্বরে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি।

আরও খবর





6acc7b70083b6-121026121720.webp
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে