চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন

'নাসিহা' বইয়ের মোড়ক উন্মোচন

ইসলামী জীবনধারার বৈচিত্র্যময় শিক্ষাগুলোকে হিজরি বর্ষপঞ্জির আবর্তনে সাজিয়ে লেখা ব্যতিক্রমী গ্রন্থ ‘নাসিহা’-র প্রাতিষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বিজ্ঞ মুহাদ্দিস ও ফকীহ মাওলানা ইব্রাহিম খলিল রচিত এই আকর কিতাবটি ইতোমধ্যেই উলামায়ে কেরাম ও সর্বস্তরের পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

গত ৩ আগস্ট মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশে কিতাবটির আনুষ্ঠানিক উন্মোচন ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর সম্মানীয় অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, বালিকা শাখার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. সালমান ফারসি এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা নূরুল হুদা-সহ আলেম-ওলামা ও বিশিষ্ট গুণীজন।

অনুষ্ঠানে গ্রন্থটির প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন, “ইসলামে জ্ঞানার্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। দেহের সুস্থতায় যেমন খাদ্যের সংস্থান আবশ্যক, তেমনি আত্মার সঞ্জীবনে ওহীর জ্ঞানের কোনো বিকল্প নেই। হিজরি মাসের আবর্তনের সাথে সঙ্গতি রেখে দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ সাজানোর যে শূন্যতা সমাজে দীর্ঘদিন বিরাজ করছিল, তা দূরীকরণে এটি একটি দারুণ উদ্যোগ। চন্দ্রবর্ষের ৩৫৪ দিনের বিষয়ভিত্তিক দিকনির্দেশনা সংবলিত ‘নাসিহা’ কিতাবটি উম্মাহর খেদমতে এক অনন্য সংযোজন।”

‘নাসিহা’ কিতাবটিতে ইসলামের মৌলিক ভিত্তিসমূহের পাশাপাশি তাওহীদ, শিরক, বিদআত প্রতিরোধ, দ্বীন প্রতিষ্ঠা ও ইকামতে দ্বীনের মতো সংবেদনশীল বিষয়গুলো সহিহ দলিল ও প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আদর্শ পরিবার গঠন, বৈবাহিক জীবন, দেনমোহর, সন্তান প্রতিপালন, পিতামাতা ও প্রতিবেশীর অধিকার, শিক্ষকের মর্যাদা এবং অমুসলিমদের প্রতি আমানতদারিতার মতো সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোও চমৎকার বিন্যাসে স্থান পেয়েছে।

গ্রন্থটির প্রধান আকর্ষণ—প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা অধ্যয়ন বা ৭-৮ মিনিট সময় ব্যয় করে সাধারণ কিংবা মাদরাসাশিক্ষিত যেকোনো পাঠক তাঁর জীবনের আবশ্যকীয় দ্বীনী জ্ঞান অর্জন করতে পারবেন।

বিশেষ করে মসজিদের সম্মানিত ইমামগণ যদি হিজরি তারিখ ধরে মুসল্লিদের উদ্দেশ্যে প্রতিদিন একটি করে ‘নাসিহা’ পাঠ করে শোনান, তবে দ্বীন চর্চায় এক নতুন বিপ্লব ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের পাঠকদের বিপুল চাহিদার কারণে গ্রন্থটির কপি দ্রুতই নিঃশেষ হয়ে আসছে। তাই সৌজন্য কপির অপেক্ষায় না থেকে আগ্রহী পাঠকদের অবিলম্বেই স্ব স্ব কপি সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিশেষে, আমন্ত্রিত অতিথিবৃন্দ লেখকের এই নিষ্ঠাপূর্ণ মেহনত কবুলিয়াতের জন্য এবং কিতাবটিকে সংশ্লিষ্ট সবার নাজাতের অসিলা করার আকুল ফরিয়াদ জানিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

Tag
আরও খবর