ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন

সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা



নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনী গ্রামে ‘মা মঞ্জিল’ নামে একটি আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে নারীঘটিত অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ভবনটির তৃতীয় তলায় কথিত অনৈতিক কর্মকাণ্ড চলাকালে স্থানীয় এলাকাবাসী তিন নারী ও দুই পুরুষকে আটক করেন বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, আটকের পর ওই নারী ও পুরুষকে ভবনের মালিক শহিদুল ইসলামের হেফাজতে রেখে যান এলাকাবাসী। পরে গভীর রাতে সুযোগ বুঝে মালিক শহিদুল ইসলাম তাদেরকে নিরাপদে সরিয়ে দেন।


এ সময় আটকের ঘটনাটি ভিডিও করা হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


স্থানীয় প্রতিবাদকারী বাসিন্দা জহির অভিযোগ করে বলেন, ‘মা মঞ্জিল’ ভবনে দীর্ঘদিন ধরে নারীঘটিত অসামাজিক কার্যকলাপ চলে আসছে বলে তারা জানতে পেরেছেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ ও বাসিন্দাদের সম্মান ক্ষুন্ন হচ্ছে-এমন অভিযোগ তুলে তিনি প্রতিবাদ জানান।


জহির আরও দাবি করেন, ভবনটি মালিক সেনবাগ উপজেলার জামায়াত নেতা ও সেনবাগ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেলাল হাজীর মেয়ের জামাই-সেনবাগ পূর্ব বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলামের।


এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ, আবাসিক ভবনে এ ধরনের কর্মকাণ্ড হয়ে থাকলে তার দায় ভবন মালিককেও নিতে হবে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।


এদিকে সাংবাদিকরা ঘটনাটির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দা সুলতান সালাউদ্দিন লিটন তাদের কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন বলেও সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি।


অন্যদিকে 'মা মঞ্জিল' ভবনের মালিক শহিদুল ইসলাম এসব অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, নারীঘটিত ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার কতিপয় ব্যক্তি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন।


এ ঘটনায় অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে বিষয়টি আরও রহস্যের সৃষ্টি করেছে। তবে নারী ও পুরুষ আটকের ঘটনা এবং ভবনটিতে কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক পুলিশি তদন্ত বা মামলা হয়নি।


এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘মা মঞ্জিল’ ভবনে নারীঘটিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।


স্থানীয়দের দাবি, আবাসিক ভবনে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে ভবনের মালিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পাল্টা চাঁদা দাবির অভিযোগও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

আরও খবর