সারা দেশে নিয়োগপত্র পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চাকরিবঞ্চিতরা। দ্বিতীয় দফায় এ নিয়োগপত্র ইস্যু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিতরা।
জানা গেছে, এরই মধ্যে রাজশাহী, পাবনা, রাজবাড়ী, খুলনাসহ অন্তত সাত জেলায় নিয়োগবঞ্চিতদের জন্য দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। অন্য জেলাগুলোতেও দু-এক দিনের মধ্যে নিয়োগবঞ্চিতদের হাতে নিয়োগপত্র পৌঁছাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর বিভাগের একজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রোববার সকালে বিভাগীয় উপপরিচালক বিভাগের আট শিক্ষা অফিসারকে নিয়ে বৈঠক করেছেন।
এ কর্মকর্তা বলেন, নির্দেশনা অনুযায়ী প্রথম দফায় নিয়োগ দেয়ার পর যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে যাচাই-বাছাই করে দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করছি আমরা। তবে দ্বিতীয় দফায় যাচাইয়ের মানদণ্ড কি, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনায় নিয়োগপত্র ইস্যু করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। আমাকে যেহেতু এ নির্দেশনা দেয়া হয়েছে সেহেতু সারা দেশেই একই নির্দেশনা গেছে।
এ ব্যাপারে জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে