শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মিত দোকানঘর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। 


এই ঘটনার প্রতিকার চেয়ে রবিবার ৯ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১১টায় মানবন্ধন ও বিক্ষোভ করেছে সীমান্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।


আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের শিক্ষানুরাগী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে আয় বৃদ্ধির জন্য নির্মিত তিনটি পাকা দোকানঘর রাতের আঁধারে টিন ও শাটার লাগিয়ে দখল করে নিয়েছেন যুবদল নেতা মোজাম্মেল হক। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, “বিদ্যালয়ের নামে জমির মালিকানার সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের জন্যই আমরা এই পাকা ঘরগুলো নির্মাণ করেছি। কিছুদিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ায় ভাড়া দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল মিথ্যা মালিকানা দাবি করে দোকানঘরগুলো অন্যায়ভাবে দখল করেছেন।”


দখলকৃত দোকানগুলোতে যুবদল নেতার লাগানো তালা ভেঙে শিক্ষার্থীরা নতুন তালা লাগাতে গেলে এক পর্যায়ে ঘটনাস্থলে এসে বাধা দেন অভিযুক্ত মোজাম্মেল হক।


এ বিষয়ে জানতে চাইলে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমি। আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”


এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস ও ভারপ্রাপ্ত ওসি মোঃ বুলবুল ইসলাম জানান, ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দখলমুক্ত করে বিদ্যালয়ের জমি শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান।

Tag
আরও খবর