জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

পবিপ্রবি সিঙ্গেল এসোসিয়েশনের দায়িত্বে সিহাব ও মেহেদী।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রেমের মতো সুন্দর শব্দটিকে যাতে কলুষিত করতে না পারে সেই লক্ষ্যে প্রতিবারের মতো এই বছরও গঠিত হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  সিঙ্গেল এসোসিয়েশন।

 ১৩  ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  সিঙ্গেল এসোসিয়েশনের কমিটি ঘোষনা হয়।  নবগঠিত কমিটির সভাপতি হলেন সিহাব বুখারী ও সাধারণ সম্পাদক হলেন মোঃ মেহেদী হাসান।


উক্ত কমিটির নবনিযুক্ত সভাপতি সিহাব বুখারী বলেন, "সিংগেল এসোসিয়েশন এর আগামী সময়ে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হবে। ক্যাম্পাস খোলার পর যেন ক্যাম্পাসে একটা সুস্থ পরিবেশ বজায় থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করা বর্তমান কমিটির প্রধান দায়িত্ব। প্রেম করার নামে যেন কেউ ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর এবং আপত্তিজনক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা আমাদের প্রধান দায়িত্ব হবে।"


এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বলেন,"আমি এই পদ পেয়েছি সে জন্য সত্যি অনেক আনন্দিত, আমি চাই আমার জায়গায় থেকে আমার যা দায়িত্ব সবগুলো সুন্দর ভাবে পূরণ করব। আমার মূল লক্ষ্য হবে প্রেমের নামে ভন্ডামি, ছলনা, প্রতারণা এগুলোর বিপক্ষে রুখে দাঁড়ানো, আমি আমার কমিটি নিয়ে, আমার ক্যাম্পাসে গিয়ে এই প্রেমের নামে নষ্টামি গুলো দূর করেই ছাড়বো ইনশাল্লাহ।"


আরও খবর