জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয়

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন হয়েছে, এতে সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত বিজয়।

সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

২০২৬-২৭ কার্যবর্ষের ২০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পর্ষদে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া। 

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন— সহ-সভাপতি: আবু সাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক: রাকিব হোসেন (ঢাকা কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আসাদুল হক আসাদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অর্থ সম্পাদক: মাহমুদুল হাসান শাকিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক: হুরনি মদিনা লিসা (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক: জান্নাতুল মুশরাত জেবিন (ইডেন মহিলা কলেজ), উপ-দপ্তর সম্পাদক: মো. জাহিদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক: মো. রেদোয়ান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: আশিক খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক: মেহেদী হাসান (ঢাকা কলেজ), প্রচার সম্পাদক: আফিয়া আলম (ইসলামী বিশ্ববিদ্যালয়), উপ-প্রচার সম্পাদক: মো. রনি চৌধুরী (বেসরকারি বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ নুর হোসেন নয়ন (জাতীয় বিশ্ববিদ্যালয়), সম্পাদকীয় পর্ষদ সদস্য: মেহরাব হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়), মাফরুহা তাসনিম (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মো. হাসিবুল হাসান হিমেল (ঢাকা কলেজ)।

নবমনোনীত সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বিজয় বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, একইসঙ্গে দায়িত্বেরও। এই দায়িত্ব আমার কাছে একটি আমানতস্বরূপ। আমি বিশ্বাস করি, দেশের সম্ভাবনাময় তরুণদের মেধা, চিন্তা ও লেখনীকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানো সম্ভব। সেই লক্ষ্যেই সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত, গতিশীল ও কার্যকর করার পাশাপাশি নতুন লেখক তৈরির পথ সুগম করতে আমরা কাজ করতে চাই।

কেন্দ্রীয় পর্ষদ, দেশের সকল শাখার সাবেক ও বর্তমান সদস্য, সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট এবং দেশব্যাপী লেখক ফোরামের শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের বুদ্ধিবৃত্তিক চর্চার পরিসর আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’-এই প্রত্যয়কে ধারণ করে তারুণ্যের চিন্তা ও কলমকে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগিয়ে একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমি ও আমার সংগঠন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।"

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি। বর্তমানে দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

আরও খবর





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

৯ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে