রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন।

দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের আয়োজন—“স্মৃতির অন্তরালে”— হৃদয়ের পাতায় লেখা এক অমলিন অধ্যায়।

কলেজের আইসিটি ল্যাবে শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই বিদায়ী আয়োজন। দীর্ঘ দুই বছরের কলেজজীবনের শেষ দিনে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে পাওয়া, প্রিয় শ্রেণিকক্ষ, পরিচিত মুখ আর অসংখ্য স্মৃতির মাঝে যেন বারবার ফিরে আসছিল ফেলে আসা দিনগুলো। চারপাশে ছিল আনন্দ, আবেগ আর বিদায়ের নীরব কষ্ট—এক হৃদয়ছোঁয়া পরিবেশ।

শিক্ষকদের নিংড়ানো ভালোবাসা, শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। মনে হচ্ছিল—এ শুধু বিদায় নয়, বরং জীবনের একটি সুন্দর অধ্যায়ের পর্দা নামার মুহূর্ত।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাসের সভাপতিত্বে এবং মোঃ ইবাদত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক মোফাজ্জল হোসেন মোল্লা, ইসলামিক শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোহা. আবুল হুসাইন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অমল কৃষ্ণ ভাওয়ালী, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তন্দ্রা রানী রায়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করে আবেগঘন বক্তব্য রাখে ফারদিন কবির কৈশিক। শিক্ষকদের বক্তব্যে বারবার উঠে আসে একটি গভীর সত্য—শুধু সার্টিফিকেট বা সনদ অর্জন করলেই জীবনের সার্থকতা আসে না; প্রকৃত শিক্ষা হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। সততা, মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধকে ধারণ করে ভবিষ্যৎ জীবন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি ছিল আন্তরিক আহ্বান।

বিদায়ের এই ক্ষণে হয়তো পথগুলো আলাদা হয়ে যাবে, ব্যস্ততা বাড়বে, পরিচিত মুখগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে। কিন্তু এই কলেজ, এই আইসিটি ল্যাব, বন্ধুদের হাসি, শিক্ষকদের স্নেহ আর একসঙ্গে কাটানো দুই বছরের অসংখ্য মুহূর্ত—কখনোই কি সত্যিই দূরে যাবে?

কিছু বিদায় শেষ নয়,কিছু বিদায় নতুন পথচলার শুরু। আর কিছু স্মৃতি—স্মৃতির অন্তরালেও চিরকাল আলো হয়ে থাকে।প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামীর পথ হোক সাফল্য, মানবিকতা ও সুন্দর ভবিষ্যতের আলোয় আলোকিত।

Tag
আরও খবর