চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল





নোয়াখালীর সেনবাগ উপজেলায় গভীর রাতে পাশাপাশি দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান দুটির ঘর ও ভেতরে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


রোববার (১৬ আগস্ট ) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের যমুনা ব্রিক ফিল্ডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে মঈনুদ্দিনের মুদি দোকান এবং জহিরের চায়ের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আগুনের বিষয়টি দোকান মালিক ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আগুনে দোকান দুটির ঘর ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং একপর্যায়ে ঘর দুটি পড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই থেকে সাড়ে তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।


তবে কীভাবে বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডটি দুর্ঘটনাজনিত, নাকি অন্য কোনো কারণে ঘটেছে-এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হননি। ঘটনার পর এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


স্থানীয়রা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানিয়েছেন।

আরও খবর