জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় রবি মিয়া (৩০) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে দুপুরে পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে একটি দোকান দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের লোকজন অপর পক্ষের চারজনকে আটক করে মারধর করছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের দাবি, ঘটনাস্থলের পাশের একটি দোকানের শাটারের ভেতর থেকে ওই চারজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের থানায় নিয়ে যাওয়ার পথে মামলার এজাহারভুক্ত ২৪ আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে পুলিশের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় ধর্মপাশা থানার কনস্টেবল গাজীউল হুদা শামীম, মো. শেখ সেলিম ও বিপ্লব চন্দ্র আহত হন। পরে আহত পুলিশ সদস্য ও আটক চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর ১ জুন রাতে ধর্মপাশা থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।

তবে গ্রেপ্তার সাংবাদিক রবি মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার দিন তিনি সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সরকারি কাজে বাধাদান কিংবা পুলিশের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত নন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে তাকে মামলায় জড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে ঘটনার পর আহত পুলিশ সদস্য কনস্টেবল বিপ্লব চন্দ্রের সঙ্গে সাংবাদিক রবি মিয়া ও আরও কয়েকজনের প্রায় ৩৪ সেকেন্ডের একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিপ্লব চন্দ্রকে বলতে শোনা যায়, হামলার আগে সাংবাদিক রবি মিয়া তাকে সহায়তা করেছিলেন এবং তিনি ঘটনাস্থলে তার সামনে ছিলেন। পরে তিনি রবি মিয়াকে দেখতে পাননি বলেও কথোপকথনে উল্লেখ করেন। ভিডিওতে ‘প্রতিহিংসা’ শব্দটিও উচ্চারিত হতে শোনা যায়।

এ বিষয়ে শনিবার বিকেলে কনস্টেবল বিপ্লব চন্দ্রের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধর্মপাশা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, “পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত আসামি রবি মিয়াকে শনিবার সকাল ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর
deshchitro-6a8195f72d4ad-160826045031.webp
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

১ ঘন্টা ২৪ মিনিট আগে