নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন


‎মিনার হোসেন খান, উপজেলা প্রতিনিধি

‎                                 ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন  উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ,বর্ণাঢ্য রালি মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠান পালিত হয়।

‎                          ১৬ আগস্ট ২০২৬ রোজ রবিবার  বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা রোখসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।

‎                                       এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য খামারিরা।

‎                 আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যচাষিদের সুযোগ-সুবিধা সম্প্রসারণ, চাষাবাদে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষের প্রসারে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

‎  বক্তারা আরও বলেন, খাল-বিল ও জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে জলাশয় ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে জলাশয়ের পানি দূষিত করার প্রবণতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা। মৎস্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
‎আলোচনা শেষে সফল ও কৃতী মৎস্যচাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

২ ঘন্টা ৪২ মিনিট আগে