তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার


ঠাকুরগাঁর পীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ বোতল ফেনসিডিল সদৃশ মাদকদ্রব্যসহ ২জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। 

২৩ আগস্ট, ২০২৬; সকাল ১০টা ৫৫মিনিটে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়াগ্ৰামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পীরগঞ্জ সেনুয়া গ্ৰামের মোস্তাক আলীর ছেলে মোঃতানভীর রানা(২১)এবং একই গ্রামের লতিফুর রহমানের মেয়ে মোছাঃ পলি আক্তার(৪১)।

    র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে গোপন সংবাদের ভিত্তিতে সেনুয়া গ্রামের মোঃ ফারুক (৪০)-এর বসতবাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​  র‌্যাব জানায় মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর