ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

পুঁজিবাজারে ফিরেছে স্বস্তি: বেড়েছে সূচক ও লেনদেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 09:19:20 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের বেশ স্বস্তিই দিচ্ছে বলা যায়। গত সপ্তাহের টানা পতনের পর বর্তমান সপ্তাহ শুরুই হয় সূচকের উত্থান দিয়ে। আগামীকাল বৃহস্পতিবার বাজার বন্ধ থাকায় সপ্তাহের শেষ লেনদেন ছিল আজই। তাই উত্থান দিয়ে সপ্তাহ শেষ হল- তা বলাই যায়।


বুধবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের সঙ্গে টাকার অঙ্কেও বেড়েছে লেনদেন।


বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স আজ ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২০ পয়েন্টে।


সূচক বাড়ার দিন লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। বুধবার ডিএসইতে ১ হাজার ১৫৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


বাজারের উত্থানের দিন ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।


ডিএসইর পাশাপাশি উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও খবর