নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল

রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল

রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই - কাদেরিয়া খানকা শরীফে আয়োজনে ও সাজ্জাদানশীল হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ ইয়াসুব আলী আল কাদরী (মাঃ জিঃ আঃ) এর পরিচালনায় বুধবার (২৬ আগস্ট ) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ১১ মিনিটে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফফের মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত যায়। পরে এখান থেকে ঘুরে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খানকা শরীফে এসে জুলুসের সমাপ্তি ঘটে।


মিছিলটিতে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সবুজ-লাল ব্যানার, পতাকা ও শ্লোগানে মুখরিত হয়ে মিছিলটি ধর্মীয় উচ্ছ্বাসে পরিণত হয়।


দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের সভাপতি মোঃ মুক্তার বেপারী বলেন,

“ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন। আমরা প্রতিবছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ ও দেশকে শান্তি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার আদর্শে গড়ে তুলতে হবে।”


তিনি আরও বলেন, “আমরা চাই নবীজীর (সা.) দেখানো পথে সবাই চলুক, তাহলেই সমাজে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও অরাজকতা দূর হবে।”


উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোটা দৌলতদিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। খানকা শরীফ প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল এবং তবারক বিতরণেরও আয়োজন করা হয়।




আরও খবর