শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:


লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার দেনায়েতপুর গ্রামের ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে খাল থেকে শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী।


মারা যাওয়া শিশু হলো রায়পুর পৌরসভার বয়াতি বাড়ীর অটোচালক মো. দিদার হোসেন মনার ছেলে মোঃ মমিন (৪)। তার স্ত্রীও ৫ মাসের গর্ভবতি। মা- বাবা নির্বাক হয়ে পড়েছে।


শিশুটির বাবা মনা বলেন, দুপুরে বাড়ির পাশে খাল পাড়ে অন্য শিশুদের সাথে খেলছিল মমিন। খেলার একপর্যায়ে মমিন খালের পানিতে পড়ে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পা পিছলে খালের পানিতে ডুবে যায় মমিন।।


খোঁজাখুঁজির সময় খালের পানিতে জুতা ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা দিনমজুর অটোচালক পরিবারকে খবর দেন। পরে বাড়ীর লোকজন এসে শিশু মমিনের লাশ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।।


রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইঁয়া বলেন, ঘটনাটি জানিনা। খোঁজখবর নেয়া হবে।

Tag
আরও খবর