সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

“প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি

প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রত্যয় সংগঠনের অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ দক্ষিণ জোড়পুকুরিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। কর্মসূচিতে প্রত্যয় সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে রোপণ করা ফলজ ও অন্যান্য উপকারী গাছ ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি করবে। পরিবেশ ও প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যয় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা নিজেদের মূল্যবান সময়, শ্রম ও সহযোগিতা দিয়ে পাশে রয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মানুষের অংশগ্রহণ ও সহযোগিতাই এ উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে প্রত্যয়ের এই অবিরাম অগ্রযাত্রা চলতেই থাকবে। পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় প্রত্যয়।

“একটি গাছ, একটি ভবিষ্যৎ—সবুজ পৃথিবী হোক আমাদের প্রত্যয়।”

Tag
আরও খবর