নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে( ৩১ আগস্ট)সোমবার সাবেক এডহক কমিটির সভাপতি ও সরকারি বি.এল. বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব মোঃ ইকবাল হোসেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিষয়ের ওপর বিশেষ কর্মশালায় অংশ নেন।
এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ইংরেজি শিক্ষার গুরুত্ব, জীবনঘনিষ্ঠ শিক্ষা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক মূল্যবান পরামর্শ প্রদান করেন।
তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও আন্তরিক কথামালা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাঁর এই আন্তরিক মতবিনিময় নিঃসন্দেহে কলেজের শিক্ষা কার্যক্রমে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
জ্ঞান, অভিজ্ঞতা ও প্রেরণার এমন সেতুবন্ধনই এগিয়ে নেবে আমাদের শিক্ষাঙ্গনকে।
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ ঘন্টা ২ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে