শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক


প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর জেলা সার্কিট হাউসে যান, সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।


রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে  ঠাকুরগাঁও জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে তোরণ ও আলোকসজ্জায়।


সফরের প্রথম দিনে তিনি শহরের সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতিকে একনজর দেখতে মাঠে জেলার দলীয় নেতা কর্মী সহ জনসাধারণের ব্যাপক  জনসমাগম ঘটে। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রপতি বলেন  -নির্বাচনের পূর্বে যত সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে আন্তরিক । বিশ্ববিদ্যালয়ের জন্য জমি ইতিপূর্বে ক্রয় করা হয়েছে।  মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে । ভুল্লি ও রুহিয়া থানা   বাস্তবায়ন করা হয়েছে । বিমানবন্দরও  চালু হবে । বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন  উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরো বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি  ডাঃ আব্দুস সালাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ মান্যবর ব্যক্তিবর্গগন   । 

এ সময় জেলা, উপজেলা   বিএনপির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 


 রাষ্ট্রপতির এই সফরকে ঠাকুরগাঁওবাসী শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। বিশেষ করে দীর্ঘদিনের দাবি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, রাষ্ট্রপতির হাত ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে পিছিয়ে থাকা এই জেলা উন্নয়নের নতুন দিগন্তে প্রবেশ করবে।


সফরসূচি অনুযায়ী, সংবর্ধনা শেষে তিনি নিজ বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন। আগামীকাল সোমবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেদিনই  হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Tag
আরও খবর