বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

যশোরের অভয়নগরে গাছ কাটতে যেয়ে এক শ্রমিকের মৃত্যু

মৃত সালাউদ্দিন লস্কর

যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের  মৃত আবুল হোসেন লস্করের ছেলে সালাহউদ্দিন লস্কর (৫৮) নামের এক ব্যক্তি গাছ কাটার সময় গাছের ডালের আঘাতে  মৃত্যুবরণ করেছে। 

১৫ ফেব্রুয়ারি বুধবার সকালেএকই গ্রামে পুকুর পাড়ে  গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আজহার শেখ বলেন, ক্রয়কৃত গাছ কাটার জন্য আমরা তিন জন গাছ কাটতে যায়।আমি গাছে উঠে গাছের ডাল কাঁটছিলাম, সালাউদ্দিন লস্কর সহ আরো একজন নিচে দড়িয়ে ছিল গাছ থেকে বেশ দূরে।  ডালটি  কাটার পর দূরেই পড়েছে। দুর্ঘটনা ঘটেছে ভিন্নভাবে,   উপর থেকে কাটা ডালটি মাটিতে  নিচে পড়ে থাকা অন্য একটি ডালের  এক প্রান্তে পড়ে, তাৎক্ষণিকভাবে  ডালটির অন্য প্রান্ত উল্টে এসে  সালাউদ্দিনের মাথায় সজোরে আঘাত লাগে। মারাত্মক আঘাতে  সালাউদ্দিন লস্কর পানিতে পড়ে যায়। পাশে থাকা অন্যজন দ্রুত তাকে উঠিয়ে ফেলে, দুর্ঘটনার স্থানের পাশের বাড়ির রমজান আলী বলেন, সকালে নয়টার দিকে ঘরে ভাত খাচ্ছিলাম এমন সময়  শব্দ শুনে দ্রুত গাছ তলায় ছুটে যেয়ে দেখি সালাউদ্দিন এর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং  রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার জানান, গাছের ডাল মাথায় আঘাত পেয়ে সালাউদ্দিন লস্কর নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর