নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

স্রোতে ভিড়তে পারেনি ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার, আতঙ্কে যাত্রী-চালকরা

স্রোতে ভিড়তে পারেনি ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার, আতঙ্কে যাত্রী-চালকরা

স্রোতে ভিড়তে পারেনি ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার, আতঙ্কে যাত্রী-চালকরা




পদ্মা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে পাটুরিয়া থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (রো-রো) ফেরিটি দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি। দৌলতদিয়া ঘাটের ৪ নম্বর পন্টুনে ভেড়ার সময় পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরিটি নিয়ন্ত্রণে রাখতে না পেরে ভাটির দিকে চলে যায়। পরে ফেরিটি স্রোতের সঙ্গে কয়েক কিলোমিটার ভাটিতে চলে গেলে নোঙর করা হয়।

ফেরির চালক মোঃ রতন জানান, দৌলতদিয়া ঘাটের কাছাকাছি আসার পর পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরিটি পন্টুনে নিরাপদে ভেড়ানো সম্ভব হচ্ছিল না। এ সময় ফেরিতে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। স্রোতের কারণে ফেরিটি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়লে নিরাপত্তার জন্য ভাটির দিকে নিয়ে নোঙর করা হয়। পরে টাকবোটের সহায়তায় ফেরিটিকে নিরাপদে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ফেরিতে থাকা যাত্রী ও চালকেরা এ সময় আতঙ্কিত হয়ে পড়লেও ফেরিটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

পরবর্তীতে আইটি-৯৬ টাকবোটের সহায়তায় দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফেরিটি নিরাপদে পাটুরিয়া ঘাটে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি জানান, মাঝ নদী পার হওয়ার পর তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তী সময়ে ফেরিটি স্রোতের টানে নিচের দিকে যেতে থাকলে নিরাপত্তার স্বার্থে সেখানে নোঙর করা হয়। ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার ছিল। মাঝে মধ্যে পদ্মায় তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাটের ৪ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতের মধ্যে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় স্রোতের টানে ফেরিটিকে কয়েক কিলোমিটার ভাটিতে ভাসিয়ে নিয়ে যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা আতঙ্কিত হয়ে পড়েন।

ফেরিতে থাকা রাবেয়া পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ রিয়াজ জানান, হঠাৎ দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর ফেরিটি পন্টুনে ভিড়তে পারেনি। পরে তীব্র স্রোতে ফেরিটি প্রায় ৮-১০ কিলোমিটার ভাটির দিকে চলে যায়। এতে তাঁর বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রায় চার ঘণ্টা পর টাকবোটের সহায়তায় ফেরিটি নিরাপদে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে নেওয়া হলে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।



আরও খবর