কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের বারান্দায় রেখেই অনেক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন বহির্বিভাগ ও ভর্তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নির্ধারিত ওয়ার্ডগুলোতে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি। ফলে অনেক রোগীকে শয্যা না পেয়ে বারান্দায় অবস্থান করতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীর স্বজনরা জানান, অসুস্থ অবস্থায় রোগীদের বারান্দায় রেখে চিকিৎসা করানো কষ্টকর। একদিকে রোগীর ভিড়, অন্যদিকে পর্যাপ্ত শয্যার সংকট—সব মিলিয়ে চিকিৎসাসেবা নিতে এসে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। জোবায়ের নামে একজন রোগীর স্বজন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। কিন্তু বেড না থাকায় বারান্দায় রোগীকে রাখতে হয়েছে। অসুস্থ মানুষকে এভাবে রাখা খুবই কষ্টের। স্থানীয়রা বলছেন, বানিয়াচং একটি বড় উপজেলা। প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রোগীর সংখ্যা বিবেচনায় হাসপাতালের শয্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো জরুরি। রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় বেড়েছে। বিশেষ করে হামের রোগীর পাশাপাশি অন্যান্য রোগীও ভর্তি হওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, রোগীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় দ্রুত অতিরিক্ত শয্যার ব্যবস্থা, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং হাসপাতালের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো হোক। এতে সংকটাপন্ন রোগীদের বারান্দায় রেখে চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতি অনেকটাই কমে আসবে। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শামীমা আক্তার বলেন, হামের রোগীর পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বর্তমানে কিছুটা বেড়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সী রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। রোগীর চাপ বেশি থাকলেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হামের উপসর্গ, জ্বর, শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিচ্ছি। তিনি আরও বলেন, হামসহ সংক্রামক রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের টিকাদান নিশ্চিত করা, অসুস্থ ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ানো জরুরি। হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
Tag
আরও খবর