আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহাদাৎ হোসেন। মঙ্গলবার ৮ (সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু, পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপ সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান পাটোয়ারি সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সহস্রাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় আমরা আজকে এখানে প্রায় ১১শ’ ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করেছি। আমরা প্রত্যেককে একটি করে গাছ দিচ্ছি, যেন তারা এই গাছটা নিজে রোপণ করে, নিজে সংরক্ষণ করে এবং নিজে দেখাশোনার মাধ্যমে বড় করে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। একই সাথে তাদেরকে গাছের যে উপকারিতা, সে বিষয়ে সচেতন করে তুলে ধরার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমি আশা করছি, যারা আজকে গাছগুলো নিচ্ছে, তারা যেন নিজেদের মতো করে সেগুলো সঠিক জায়গায় রোপণ করে। সামগ্রিকভাবে এই কর্মসূচিকে উৎসাহিত করার জন্যই সরকারি নির্দেশনায় আমি আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি।
আরও খবর