ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে আবারও বইমেলা

সংগ্রহীত ছবি

রজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আয়োজন করতে চলেছে,  "অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩"।

এই বইমেলাটি চারদিন ব্যাপি চলবে। ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। 

মানুষের সৃজনশীলতা বিকাশ, মনন ও জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার এক অনন্য হাতিয়ার হচ্ছে বই।

উদ্বোধন:

তারিখ: ১৮ই ফেব্রুয়ারি রোজ: শনিবার 

সময়: সকাল ৯.৩০ ঘটিকা

স্থান: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে

উদ্বোধন করবেন: মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মহাদয়

বইমেলা চলবে,

১৮ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি,২০২৩ পর্যন্ত

সময়: সকাল ৯.০০ ঘটিকা  থেকে রাত ৮.০০ ঘটিকা

এবারের বইমেলায় থাকবে ২০ টি স্টল। যেখানে প্রায় ২৫০০০ বই থাকবে। বাংলা সাহিত্যের এক সুবিশাল ভান্ডার থাকছে এবারের বইমেলায়। যেসব বই থাকছে বইমেলায়, বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র,অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই,  রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স। সেই সাথে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক,শিক্ষার্থী ও লেখক-লিখিকাদের লিখিত বই নিয়ে একটা বিশেষস্টল।এবারের আয়োজনে বেশ কিছু প্রকাশনী থাকছে,তন্মধ্যে উল্লেখযোগ্য:গার্ডিয়ান প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা,

বিশ্বসাহিত্য কেন্দ্র, এড্রন, কাকলী, বিজ্ঞান একাডেমি সহ আরো অনেকে। 

সর্বোপরি, এই প্রযুক্তির যুগে বই বিমুখ মানুষকে বিজ্ঞান ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে রাঃবিঃ সায়েন্স ক্লাবের এই উদ্যোগ।

ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এবার চতুর্থ বারের মত আয়োজন করছে "অমর গ্রন্থ কুটির-২০২৩"।

আমরা পাঠক ও লেখকের এই বই মেলায় অনেক সাড়া পেয়ে থাকি। আমাদের চিন্তাশক্তির বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সর্বপরি একজন ভালো মানুষ হতে বই সহায়ক ভূমিকা পালন করে৷ "

এই বইমেলার সার্বিক সহযোগিতায় আছে, বাংলা টিফিন। এছাড়াও মিডিয়া পার্টনা: যমুনা টেলিভিশন এবং নিউজ পোর্টাল দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। 

ধন্যবাদান্তে,

মো: আরিফুল ইসলাম 

মিডিয়া সেক্রেটারি, 

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। 

ইমেইল: s1910926146@ru.ac.bd


আরও খবর