ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যের ধারক-বাহক, মূলধারার ও পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।



রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শান্তিগঞ্জের যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়।




শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অলিউল্লাহ।



বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তিগঞ্জ প্রেসক্লাবের এ ধরনের অভ্যন্তরীণ আয়োজন সত্যিই সুন্দর ও প্রশংসার দাবি রাখে ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবকে এমন সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


তারা আরও বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের একে অপরের সহযোগী হিসেবে কাজ করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন নিজেদের মধ্যে সুন্দর বন্ধন তৈরি করবে। তারা শান্তিগঞ্জ প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



নৈশভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও রনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক।



এ সময় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, কাজী ছাদিকুর রহমান আতিক ও আলমগীর হোসাইন; যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান; সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া,  আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গণি এবং প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক।



এছাড়া সিনিয়র সদস্য আবুল কালাম এবং নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাস, ইমরানুল হাসান, মো. জাকির হোসেন ও আহমদ উসমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।



নৈশভোজকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে প্রাণবন্ত, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও খবর