রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ (কামদেব) কারামতিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মাদ্রাসার দপ্তরী আহসান হাবীবকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা হোসেন সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি ইয়াকুব আলী।
মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা সামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেউতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আজাদুল ইসলাম, সহকারী শিক্ষক ইউনুস আলী, নুরুল ইসলাম, রওশন আরা বেগম, মতিউর রহমান তানভীর ও মাসুদা বেগম। এছাড়া অভিভাবক মাহবুবার রহমান, শহিদুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের দায়িত্বসহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা খলিলুর রহমান।
৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ ঘন্টা ৩ মিনিট আগে