জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি পীরগাছা উপজেলা শাখার কমিটি গঠিত হওয়ায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ থেকে মিছিলটি পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহবায়ক রাকিবুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইশরাত শারমিন মনি ও সংগঠক মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক নাহিয়ান লিমন, তাহসিন আহমেদ লিসান, মেরাজুল ইসলাম আহাদ ও রানা মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত সরকার পারুল ও মশিয়ার রহমান মুহিদ, যুগ্ম সদস্য সচিব কাওছার আলী, রিয়াজুল ইসলাম, শেখ সাদিক, এসএম সাব্বির, আতিক হাসান রিফাত, জিসান রানা বুলেট, সৌরভ হাসান, হামজালা ইসলাম হিরা, মুখ্য সংগঠক মাহমুদুল হাসান মিথুনসহ ৯ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মারুফ আহমেদ ও সদস্য সচিব তানজিম আলম তাসিমের স্বাক্ষরিত প্যাডে আগামী ৬ (ছয়) মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে