বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা

পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা


‎আসন্ন নভেম্বর মাসের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বইছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবার পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার। এ অবস্থায় সর্বস্তরের জনগণের আস্থা ও প্রার্থনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু।
‎​শুক্রবার জুমার নামাজ উপলক্ষে বহুলী ইউনিয়নের একটি স্থানীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জু। নামাজ আদায় শেষে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
‎​উপস্থিত মুসল্লি ও জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এস এম রঞ্জু আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কেবল আপনাদের পাশে দাঁড়িয়ে সেবা করার ব্রত নিয়েই আমি মাঠে নেমেছি। সুখে-দুঃখে সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি, এটাই আমার মূল লক্ষ্য।"
‎​বক্তব্যে তিনি এলাকার যুবসমাজের বেকারত্ব দূরীকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, বহুলীর বেকার তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিশেষ পরিকল্পনা রয়েছে তার।
‎​স্থানীয় সাধারণ ভোটারদের মতে, একজন সৎ, পরিচ্ছন্ন ও মানবদরদী নেতা হিসেবে এস এম রঞ্জুই বহুলীকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম। নামাজ পরবর্তী এই মতবিনিময় ও দোয়ার ঘটনাকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী আলোচনা আরও জমে উঠেছে।

আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৯ ঘন্টা ৩ মিনিট আগে