প্রকাশের সময়: 19-09-2026 02:08:48 pm
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে গতকাল ‘Energy Dialogue 2026: Bangladesh Energy Scenario - Challenges, Opportunities & Future Perspectives’ শীর্ষক টেকনিক্যাল টক ও পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের জ্বালানি ও হাইড্রোকার্বন খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। টেকনিক্যাল সেশনে বাংলাদেশের হাইড্রোকার্বন ক্ষেত্রসমূহের ভূতাত্ত্বিক ও রিজার্ভার বৈশিষ্ট্য, স্তরবিন্যাস, কাঠামোগত বিবর্তন ও ট্র্যাপিং মেকানিজম; seismic থেকে well পর্যন্ত হাইড্রোকার্বন অনুসন্ধান ও drilling-এর চ্যালেঞ্জ ও সম্ভাবনা; এবং mature gas field থেকে offshore frontier পর্যন্ত upstream production-এর চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাগুলোতে Sylhet Gas Fields Limited, Bangladesh Gas Fields Company Limited এবং Jalalabad Gas Transmission and Distribution System Limited-এর সংশ্লিষ্ট কার্যক্রম ও অভিজ্ঞতার বিভিন্ন দিক উঠে আসে। প্রতিটি টেকনিক্যাল সেশনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোস্টার উপস্থাপন প্রতিযোগিতায় বিভাগের শিক্ষার্থীরা পেট্রোলিয়াম, মাইনিং, ভূতত্ত্ব, জ্বালানি ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত বিষয়ে তাঁদের গবেষণা, উদ্ভাবনী ধারণা ও একাডেমিক কাজ উপস্থাপন করেন। আয়োজনটির মাধ্যমে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব শিল্পসমস্যা সম্পর্কে ধারণা লাভ এবং গবেষণাভিত্তিক চিন্তাভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
২২ ঘন্টা ৩০ মিনিট আগে
২২ ঘন্টা ৩১ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে