প্রকাশের সময়: 19-09-2026 02:17:02 pm
গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে সিলেট নগরের চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে দিপাঞ্জনের মৃত্যু হয়।
তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট। প্রয়াত দিপাঞ্জনের আত্মার শান্তি কামনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির পক্ষ থেকে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা উপস্থিত থেকে দিপাঞ্জনের আত্মার শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট-এর সভাপতি আলিউল আজম সরকার, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং দিপাঞ্জনের বন্ধু ও সিএসই বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ কাওসার।
দিপাঞ্জনের অকালমৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে