বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর বাদ মাগরিব রামদী ইউনিয়ন পরিষদ হল রুমে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেরাজ মিয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে- মো. এমদাদুল ইসলাম-কে সভাপতি, মো. জিসান ভূইয়া-কে সাধারণ সম্পাদক ও মো. বাবুল মিয়া-কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি মো. ইমরান আহম্মেদ, তাহমিনা সুলতানা ও রুমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনজুমান আরা (রানু) ও মোবাশি্শরা, সহ-সাংগঠনিক সম্পাদক কলি আক্তার, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আরশ খান, প্রচার সম্পাদক মো. মাহবুবে আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম, ধর্ম সম্পাদক মো. বাহাউদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী জিন্নাত ও কৃষি বিষয়ক সম্পাদক মো. স্বাধীন মিয়া, কার্যকরী সদস্যরা হলেন- এনামুল হক, মরিয়ম বেগম, মোমেন, মো. ওয়াসীম আকরাম, নাজমা বেগম, মো. সুমন, মো. ইমরান মিয়া, মো. শামিম খান, হেলেনা, মো. জাকির হোসেন, মো. শহিদুল ইসলাম, আতাউল করিম খান, মো. কবির মিয়া, মো. মাসুদ মিয়া, মো. রবিন ও মো. রাসেল মিয়া।
উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয় পূর্ণাঙ্গ কমিটি ৩ মাসের মধ্যে রামদী ইউনিয়নের সকল ওয়ার্ডে উপজেলা কমিটির সাথে সমন্বয় করে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।
পূর্ণ কমিটি গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধি কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। এই কমিটির মেয়াদকাল ২ (দুই) বছর। এই কমিটি সদস্য বৃদ্ধি পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা সংরক্ষণ করে। এই পত্র জারির ১৫ (পনের) দিনের মধ্যে পরিচিতি সভা ও স্থানীয় প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত করার জন্য নির্দেশ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মো. এমদাদুল ইসলাম বলেন, আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব আমি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করার অঙ্গীকার করছি। সংগঠনের প্রতিটি সদস্যকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রামদী ইউনিয়ন শাখাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলব। আমার অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করি। আমাকে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন শাখার সভাপতি মনোনীত করায় উপজেলা কমিটির সকল নেতৃত্ববৃন্দ এবং যারা আমাকে শুরু থেকে সার্বিক সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছেন, তাঁদের সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মো. জিসান ভূঁইয়া বলেন, আপনাদের অপরিসীম ভালোবাসা, আস্থা ও দোয়ার সুফল হিসেবে আজ আমি কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছি। এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সংগঠনের অগ্রগতি ও রামদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তানদের কল্যাণে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে অর্পিত দায়িত্ব পালন করব। যাদের ভালোবাসা ও সমর্থনের কারণে আজ আমি এই পদে আসার সুযোগ পেয়েছি, তাঁদের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আমি যেন সর্বদা সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের সেবা করে যেতে পারি-এই প্রত্যাশায় আপনাদের সবার দোয়া চাই।
সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, আমাকে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করায় উপজেলা কমিটির সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মীদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে ইউনিয়নের প্রতিটি স্তরে সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং সবাইকে এক সুতোয় গেঁথে রাখা। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যেন আমাদের রামদী ইউনিয়ন শাখা পুরো উপজেলায় একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। এই নতুন যাত্রায় আপনাদের সবার সার্বিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ১২ মিনিট আগে