রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন

নজরুল বর্ষ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে কারমাইকেল কলেজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শেখ সাদির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মণ্ডল।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম নীরব ও বাংলা বিভাগের প্রভাষক মুকতুজা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোরশেদ আহাম্মদ খান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহিনা মাহবুবা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জলিলুর রহমান জুয়েল এবং ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনাদর্শ, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর সাহিত্য ও দর্শন সমাজে সাম্য, মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারে।

অনুষ্ঠানে কারমাইকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় প্রতিযোগীদের পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

আরও খবর