বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান


ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ-জীবাণু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ও এর আশপাশে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা পরিষদ রাজবাড়ীর উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রম শুরু হয়।


অভিযান চলাকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার যুব সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের ও বাইরের চত্বর, ড্রেন এবং আঙিনায় জমা থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি মনজুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারুফ হাসানসহ রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের একঝাঁক স্বেচ্ছাসেবক।


অভিযান পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, “আমাদের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা খুবই কম, ফলে দ্রুত ময়লা জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। হাসপাতালের জনবল সংকট বিবেচনায় আমরা নিজস্ব উদ্যোগেই এই পরিচ্ছন্নতা কার্যক্রমের হাত দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ীর জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।”


রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি মোঃ মনজুর আলম দুলাল বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় মানবিক ও সমাজসেবামূলক কাজে সামনের সারিতে থাকে। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর সংকটের কথা বিবেচনা করেই আজকের এই উদ্যোগ। আমরা আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ এখন থেকে নিয়মিত এটি বজায় রাখবে। প্রয়োজনে প্রতি বছরই আমরা এ ধরণের অভিযান পরিচালনা করতে প্রস্তুত।”


পরিচ্ছন্নতা অভিযানকে সাধুবাদ জানিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারুফ হাসান বলেন, “প্রতিদিন এই হাসপাতালে গড়ে ১,০০০ থেকে ১,৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। সেই তুলনায় আমাদের পরিচ্ছন্নতা কর্মী অত্যন্ত অপ্রতুল। আমরা ভেতরের পরিবেশ পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও বাইরে জনবল সংকটে কাজ বাধাগ্রস্ত হয়। রাজবাড়ী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির এই যৌথ উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায় হয়ে দাঁড়িয়েছে।”


স্বেচ্ছাসেবীদের এই উদ্যমী কার্যক্রম স্থানীয় রোগী ও সাধারণ দর্শনার্থীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। পরিবেশ পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুমুক্ত সুস্থ বাংলাদেশ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।



আরও খবর