বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরের গাছে গাছে আমের মুকুলের সমারোহ

যশোরের অভয়নগর উপজেলার আম গাছগুলোতে মুকুলে ভরে গেছে। বসন্তের নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আর এ মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মনকে করে তুলছে আরো প্রাণবন্ত।


উপজেলার বিভিন্ন  অঞ্চলের গাছে গাছে শোভা পাচ্ছে সোনালি রঙের আমের মুকুল।এতে বেড়েছে ভ্রমরের আনাগোনা।উপজেলার ধোপাদী, সরখোলা, শংকরপাশা, একতারপুর, চলিশিয়া, প্রেমবাগ, চেঙ্গুটিয়া , শ্রীধরপুর এলাকা গুলোতে প্রায়  গাছেই এবার অনেক বেশি মুকুল ফুটেছে।দেখা যায়, বাড়ির আঙ্গিনা, পুকুরপাড় ও বাগানের ছোট-বড় সব গাছ আমের মুকুলে ভরে গেছে।


স্থানীয় দেশী জাতসহ আম্রপালি, লতাই, হিমসাগর, ল্যাংড়াসহ সব জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল। দিকে দিকে আমের মুকুলে ভরে গেছে প্রকৃতি। শোভিত এ মুকুলভরা আম গাছ প্রকৃতিতে এনেছে নবরূপ। সেই সাথে আম চাষীদের মুখে ফুটেছে হাসি ও ভালো ফলনের আশা। তাইতো এ বছর আমের বছর হবে বলে মনে করছেন যশোরের অভয়নগরের আম চাষীরা। আম চাষি জানান, এ বছর আমের বছর বলে মনে হয়। আমার বাড়ির আঙিনা ও ক্ষেতের সব গাছ আমের মুকুলে ছেয়ে গেছে। আশা করছি ফলনও ভাল হবে।


শ্রীধরপুর ইউনিয়নের জাহিদুল ইসলামের  ছয়টি আম গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে, মুকুল আসার আগে থেকেই গাছে স্প্রে করেছে আবারো করবেন বলে জানান দেখা যায় কিছু কিছু গাছে এত বেশি মুকুল ধরেছে যে, যার ওজনে ডাল ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। কোনো কোনো গাছে এখনি বাঁশের চটা বা কাঠ দিয়ে ঠেস দেয়া হয়েছে।


চাষীরা এখন আগের তুলনায় অনেক সচেতন। তারা আমের মুকুল আসার আগেই ভিটামিন ওষুধ ও হরমোন প্রয়োগ করা হয়। এরপর মুকুল আসলে গুটি ছোট থাকতে একবার এবং গুটি একটু বড় হলে আবার ভিটামিন ঔষধ প্রয়োগ করা হয়। কৃষকদের সচেতনতার ফলেই এবার বাম্পার ফলন হয়েছে বলে জানা গেছে। আমগাছে ব্যাপক পরিমাণে মুকুল ধরেছে। অনেকের বাড়ির আঙ্গিনায়ও রয়েছে অসংখ্য আমের গাছ। সেখানেও প্রচুর আমের মুকুল ধরেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। আর এ কারণেই আশায় বুক বেধে আমচাষীরা শুরু করেছেন পরিচর্যা।


তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এ বছর গাছে মুকুলের পরিমাণ বেশি। আমচাষী এবং সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদফতর এবার আমের বাম্পার ফলনের আশা করছেন।


আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৩ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৪ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে